হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি

১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ PM
ইপিআই ভবন

ইপিআই ভবন © সংগৃহীত

জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মধ্যেই সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

গত ৯ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এ কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন ও দায়িত্ব প্রদান করা হল। তিনি আগামী ১৫ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

এর আগে গত মাসে হঠাৎ হামের আকস্মিক প্রাদুর্ভাব শুরু হলে এটি মোকাবিলায় চলতি মাসের ৫ তারিখে প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। আজ রবিবার আরও ৪ সিটি কর্পোরেশন এলাকায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। এ ছাড়া আগামী ২০ এপ্রিল সারাদেশে টিকাদান শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে ওএসডি হলেন ইপিআই প্রধান।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now