তেল খরচ কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে ছোটাছুটি না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

২৫ জুলাই ২০২২, ০২:৫৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে মন্ত্রিপরিষদের সবাইকে গাড়ির তেল খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি গাড়ি ব্যবহার করে মন্ত্রিপরিষদের সদস্যদের ছোটাছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও পড়ুন: বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা কবে সমাধান হতে পারে

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘এখন যে সংকট হচ্ছে সেটা আসলে বৈশ্বিক, একইভাবে বাংলাদেশেরও। এই সংকট আরও বাড়বে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না।’

দেশে এখন জ্বালানি নিয়ে সংকট আছে স্বীকার করে সেতুমন্ত্রী বলেন, ‘তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনও সমস্যা সমাধানের জন্য পারদর্শী। তাই এই সমস্যাও বেশিদিন থাকবে না।’

 

ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬