মাছের কাঁটা কীভাবে নরম করবেন, রেসিপি দিলেন প্রধানমন্ত্রী

২৪ জুলাই ২০২২, ০১:৪৮ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

মাছের কাটা সমস্যা উল্লেখ্য করে এবার মাছের কাটা নরম করার রেসিপি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ জুলাই) ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠান উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘মাছের কাঁটা একটা সমস্যা। অনেকে মাছ খেতে চায় না। কিন্তু প্রক্রিয়াজাত করলে কিন্তু কাঁটাও নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা খুব বেশি কঠিন না। এমনকি ঘরে বসেও করতে পারেন। আপনারা যদি প্রেসার কুকারে এক ঘণ্টা সেদ্ধ করেন মাছের কাঁটা নরম হয়ে যায়, মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, অসুবিধা হয় না।’

আরও পড়ুন: ইয়াং বাংলার সদস্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে (কাঁটা নরম করতে), কারণ সমুদ্রের মাছ। অন্যান্য মাছ আরও কম সময় হয়ে যায়। এটা হলো ঘরে। আমরা যদি এ ধরনের ইন্ডাস্ট্রি করতে পারি, প্রেসার দিয়ে মাছের কাঁটাগুলো নরম করতে পারি যেন মাছ যেমন আছে তেমন থাকবে দেখতে, সেভাবে যদি আমরা স্ট্রিমজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে-বিদেশে রফতানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ নেবে। অথবা মাছের তৈরি বিভিন্ন পণ্য তৈরি করে রফতানি করতে পারব।’

বক্তব্যের এ পর্যায়ে প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে। যাতে আপনাদের ঘরে কাঁটার সমস্যাটা না থাকে ‘ তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। এই মাছে-ভাতে বাঙালি হয়েই যেন আমরা থাকতে পারি।

‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
close