হেডফোন দিয়ে গান শুনছেন, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

২৪ জুলাই ২০২২, ১২:২৫ AM
নিহত ছাত্র সাইদুল

নিহত ছাত্র সাইদুল © সংগৃহিতট্রে

কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেলের উপর দিয়ে হাঁটা অবস্থায় ট্রেনের ধাক্কায় ছিটকে পরে দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র সদকী ইউনিয়নের ঘাসখাল দরবেশপুর গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে সাইদুল প্রামাণিক (১৬)। সে ঘাসখাল জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলো।

শনিবার বিকেলে সদকী সুলতানপুর এলাকা থেকে মেইল ট্রেনের ধাক্কায় সাইদুল প্রামাণিক নামের এক ছাত্রের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটা বিশের দিকে নিহত ছাত্র সাইদুল সদকী সুলতানপুর এলাকায় রেলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলো। এসময় খোকসা অভিমুখী মেইল ট্রেন হর্ন বাজালেও সাইদুলের কানে হেডফোন থাকায় শুনতে না পেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলে মারা যায়। 

নিহত ছাত্রের বাবা মজিবর প্রামাণিক জানান, সাইদুল তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বাইরে ঘুরতে যাবার কথা বলে বের হয়। এবং কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেলের উপর দিয়ে হাঁটা অবস্থায় ট্রেনের ধাক্কায় ছিটকে পরে তার মৃত্যু হয়েছে। 

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ও থানা পুলিশের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের পরিবারের অনুরোধে মরদেহ তাদের পরিবারকে বুঝে দেয়া হয়েছে। 

ট্যাগ: মৃত্যু
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close