বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সূচি ৯টা-৩টা করার পরামর্শ

০৭ জুলাই ২০২২, ০৪:১১ PM
বিদ্যুৎ সংকট নিরসনে

বিদ্যুৎ সংকট নিরসনে © সংগৃহীত

দেশে চলমান বিদ্যুৎ সংকট নিরসনে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। তবে চলমান সংকট আগামী সেপ্টেম্বর থেকে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন অফিস-প্রতিষ্ঠানে আলোকসজ্জা না করা, এয়ারকন্ডিশনের টেম্পারেচার ২৫ ডিগ্রি’র নিচে রাখা, বিয়ের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যেই শেষ করাসহ বেশ কিছু কার্যকরী পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অফিস সূচিতে পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তিনি জানান, করোনার সময়ে জীবন অন্যভাবে ছিল। অফিস সূচি সংশোধন করে ৯টা থেকে ৩টা করা বা ঘরে বসেই কাজ করা যায় কিনা, এটা সরকারের উচ্চপর্যায় চিন্তা করতে পারে। এতেও বিদ্যুৎ সাশ্রয় হবে।

তৌফিক-ই-এলাহী আরও জানান, উৎপাদন ক্ষমতা আমাদের রয়েছে। দাম না বাড়লে আমরা দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেয়া হচ্ছে। এটা আমরা রিভাইব করছি। 

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close