বউ পছন্দ না হওয়ায় বিয়ের দুইদিন পর যুবকের আত্মহত্যা

০৭ জুলাই ২০২২, ০১:৫০ PM
আমতলী থানা

আমতলী থানা © সংগৃহীত

বরগুনার আমতলীতে নিজেরর অমতে বিয়ে ও বউ পছন্দ না হওয়ায় বিয়ের দুইদিন পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কামাল হাওলাদার (২৫) নামে এক যুবক। বুধবার (৬ জুলাই) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উপজেলার রাজ্জাক হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুলাই সোমবার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের রাজ্জাক হাওলাদারের বড় ছেলে কামাল হাওলাদারের অমতে তার পরিবার একই উপজেলার টিয়াখালী গ্রামে বিয়ে করিয়ে বউ তুলে বাড়িতে নিয়ে আসে। বুধবার কামালের বাড়িতে বউভাত ছিল। এদিন সকালে কামাল বিয়ে নিয়ে তার পরিবারের সদস্যদের সাথে অভিমান করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন: একসাথে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক।

দুপুরে পরিবারের সদস্যরা বর-কনেকে গোসল করানোর প্রস্তুতি নিয়ে কামালকে খোঁজ করে কোথায়ও পায়নি। তাকে না পেয়ে তার ফোনে কল দিলে ফোনটি বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে বিকেল ৫টার দিকে কামালের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি বিলের মাঝে রেইন্ট্রি গাছের সাথে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে কামালের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬