ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প

১২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার পুনরায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মাত্র একদিনের মধ্যেই তিনি ইরানের পুরো জ্বালানি ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিতে পারেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই আক্রমণ উসকানিমূলক এবং অবৈধ। ট্রাম্পের এই সাম্প্রতিক হুমকি যদি বাস্তবে রূপ পায়, তবে তা ভয়াবহ 'যুদ্ধাপরাধ' হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছেন মানবাধিকার কর্মীরা। 

গত সপ্তাহে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে জানান, বেসামরিক অবকাঠামোতে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ক্যালামার্ড আরও উল্লেখ করেন, বিদ্যুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামো বেসামরিক জীবনের জন্য অপরিহার্য। এসব খাতে হামলা চালালে সাধারণ মানুষের চিকিৎসা সেবা, খাদ্য সরবরাহ এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়বে, যা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি দ্রুত জলপথ উন্মুক্ত না করে এবং চুক্তিতে না আসে তবে ‘একটি আস্ত সভ্যতা আজ রাতেই শেষ হয়ে যাবে’। মার্কিন প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক অবস্থানে বিশ্বজুড়ে চরম উদ্বেগ ও নিন্দার ঝড় বইছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬