কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান

১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ PM
ইরানের পার্লামেন্ট স্পিকার  মোহাম্মদ বাগের গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হলেও পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে ইরান। আজ রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এমন মনোভাব ব্যক্ত করেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি সাফ জানিয়েছেন, আলোচনার এই পর্বে যুক্তরাষ্ট্র ইরানিদের আস্থা অর্জনে ব্যর্থ হলেও ভবিষ্যতে তারা তা পারবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক কোনো মন্তব্য করলেন গালিবাফ। আলোচনায় সফল না হলেও তার বক্তব্যে বিজয়ের সুর বজায় ছিল। তিনি বলেন, ‘ইরান সবসময় জনগণের অধিকার রক্ষায় সামরিক প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী কূটনীতির ওপর গুরুত্ব দেয়। জাতীয় প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় গত ৪০ দিনের অর্জনগুলো কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া হবে না এবং এই লক্ষ্য অর্জনে এক মুহূর্তের জন্যও ইরান থামবে না।’

আলোচনার মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইরানি প্রতিনিধি দলের প্রধান বলেন, ‘বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান যেভাবে আলোচনার প্রক্রিয়া সহজতর করতে সহায়তা করেছে, সেজন্য তিনি দেশটির সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।’

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬