যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি

১২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM
ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা © সংগৃহীত

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত যুদ্ধে এ পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে তেহরান। আজ রবিবার (১১ এপ্রিল) ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি আরানি এই তথ্য প্রকাশ করেন।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শনাক্তকৃত নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং প্রায় ৫০০ জন নারী রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরানি জানান, ‘নিহতদের পরিচয় শনাক্তের পর এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।’

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের ভয়াবহতা ও প্রাণহানির প্রকৃত চিত্র এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধকালীন এই পরিস্থিতিতে হতাহতদের শনাক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬