বাঙালি জাতির আরেকটি বিজয় উৎসব হবে ২৫ জুন: আমু

১৮ জুন ২০২২, ১১:১৪ PM
আমির হোসেন আমু

আমির হোসেন আমু © ফাইল ছবি

১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেছেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের বিজয় উৎসবের পর বাঙালি জাতির জীবনে আরেকটি বিজয় উৎসব হবে আগামী ২৫ জুন।

শনিবার (১৮ জুন) বিকেলে রাজধানীর ২৩ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, যারা দেশের উন্নয়নের বিরোধিতা করে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করে তারা জাতীয় কুলাঙ্গার।

আরও পড়ুন: আবারও করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী, দোয়া চেয়েছেন

তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দিয়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্যে দিয়ে শেখ হাসিনা আজ প্রমাণ করেছেন, বাঙালি জাতি যা ইচ্ছে করে তা করতে পারে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬