তিন আইনজীবীর বিরুদ্ধে মামলার নিন্দা পাঁচ ব্যারিস্টারের

১০ জুন ২০২২, ০৯:৫৯ AM
ঢাকা আইনজীবী সমিতির তিন সদস্যকে আটক করেছে পুলিশ

ঢাকা আইনজীবী সমিতির তিন সদস্যকে আটক করেছে পুলিশ © প্রতীকী ছবি

ঢাকা আইনজীবী সমিতির তিন সদস্যকে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার, পুলিশি হেফাজতে নির্যাতন’ ও রিমান্ডে নেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাঁচজন ব্যারিস্টার। অবিলম্বে মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি করেছেন তারা।

বিবৃতিদাতারা হলেন ব্যারিস্টার শেখ মঈনুল করিম, ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি), ব্যারিস্টার আহমেদ আল-রাজী ও ব্যারিস্টার মো. কাউছার। বৃহস্পতিবার তারা গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।

বিবৃতিতে বলা হয়, গত ৭ জুন সকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য আদালতে আসার পথে আইনজীবী দম্পতি ঢাকা আইনজীবী সমিতির দুই সদস্য সোহাবুল ইসলাম রনি ও ইয়াসিন জাহান নিশানের সঙ্গে জুরাইন পুলিশ বক্সের নিকটে একজন ট্রাফিক সার্জেন্টের বাগবিতণ্ডা হয়। নারী আইনজীবীকে হেনস্তার ঘটনায় ওই দুইজনসহ অপর আইনজীবী ইয়াছিন আরাফাত ভূঁইয়াকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পরে তাদের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ৩৫০-৪০০ ব্যক্তির বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দায়ের করা হয়।  ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গত বুধবার তিনজন আইনজীবীকে আদালতে নেওয়া হয়। এর মধ্যে দুজনে জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
close