নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ AM
ডিমলা থানা

ডিমলা থানা © ফাইল ছবি

নীলফামারীর ডিমলা উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে বাদী হয়ে ভুক্তভোগীর নানী মামলা করেছেন বলে জানিয়েছে ডিমলা থানা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার মামলার সত্যতা নিশ্চিত করেন। এজাহার সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার একটি গ্রামের ১৫ বছর বয়সী ওই ছাত্রী তার নানার বাড়িতে থেকেই পড়াশোনা করে। রবিবার সকালে ভুক্তভোগীর মাকে নিয়ে নানী চিকিৎসার জন্য রংপুরে গেলে বাড়িতে ভুক্তভোগী ছাত্রী ও তার ছোট বোন ছিল।

অভিযুক্ত কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) একই এলাকার বাসিন্দা। তারা বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভুক্তভোগী ছাত্রীকে পাশের একটি ভুট্টাক্ষেতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে গুরুতরঅবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু

এদিন রাতে ভুক্তভোগীর নানী বাড়িতে ফিরলে ঘটনা জানতে পেরে গভীর রাতে ছাত্রীকে সঙ্গে নিয়ে ডিমলা থানায় যান। সোমবার তিনি বাদী হয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন।

ডিমলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।  অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থায়ী কমিটির সদস্য হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিম…
  • ১৮ আগস্ট ২০২৬
প্রথম বদলির পর দ্বিতীয়বার সুযোগ, কী আছে বিজ্ঞপ্তিতে
  • ১৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৮ আগস্ট ২০২৬
বৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি: ইসি সচ…
  • ১৮ আগস্ট ২০২৬
সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
  • ১৮ আগস্ট ২০২৬