পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা জেনারেল হাসপাতাল

গাইবান্ধা জেনারেল হাসপাতাল © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় রিফাত (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান মামলার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রবিবার রাতে এই মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। এর আগে ৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিফাত ওই এলাকার আজাদুল মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটি গাভীর দুধ আনার জন্য তাদের পাশের বাড়িতে যায়। দুধ নিয়ে ফেরার পথে মুখ চেপে ধরে নিয়ে বাঁশঝাড়ে ধর্ষণ করে অভিযুক্ত রিফাত। এক পর্যায়ে মেয়েটির আত্ম চিৎকারে স্থানীয়রা টের পেলে রিফাত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি বলেন, পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ারে আলম খান বলেন, ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬