সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ AM
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী © ফাইল ছবি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শিরীন শারমিনকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের বিষয়টি নিশ্চিত এবং পরে বিস্তারিত জানানো হবে।

শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে শিরীন শারমিন স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে টানা এই পদে বহাল থাকেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি স্পিকার নির্বাচিত হন।

আরও পড়ুন: ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সাবেক এ সংসদ সদস্য শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন। রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) হত্যা মামলার আসামি তিনি। ২০২৪ সালের ২৭ আগস্ট তিনিসহ আরও ১৭ জনকে আসামি করে মামলাটি করেন তার স্ত্রী দিলরুবা আক্তার (৩২)।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬