প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা অনুদান

০৭ এপ্রিল ২০২৬, ০১:২২ AM
প্রধানমন্ত্রীর অনুদান

প্রধানমন্ত্রীর অনুদান © টিডিসি ফটো

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকার পাঁচটি মন্দিরে ১ কোটি ৩০ লাখ টাকা করে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে।

রাজধানীর মহাখালী বিটিসিএল সার্বজনীন দূর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দিরে এই অনুদান দেওয়া হবে।

আজ সোমবার (০৬ এপ্রিল ২০২৬) মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এই আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন– ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত ও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ ঢাকা মহানগর বিএনপি ও থানা কমিটির নেতৃবৃন্দ।

ঢাকা-১৭ আসনে এসব উদ্যোগের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে আরো বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
এরই অংশ হিসেবে সাততলা বস্তি রোড উন্নয়ন, বিআরপির অভ্যন্তরের রাস্তা ও খেলার মাঠ উন্নয়ন, গুলশান-১ ও ২ নাম্বারের লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করা হবে বলেও জানিয়েছেন ঢাকা-১৭ নির্বাচনী আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি।

অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সকল ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা পরিষদ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬