ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার

০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ AM
তেল জব্দ

তেল জব্দ © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চর আইচা বাজার এলাকার ডিজেল ব্যবসায়ী জয়নাল কেরাণীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাড়ির ভেতরের গুদাম ঘরে অবৈধভাবে সংরক্ষণ করা প্রায় ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য অনুমোদিত ফিলিং স্টেশনে হস্তান্তর করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অনিয়ম কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আহমেদ, উপ-পরিদর্শক দেলোয়ার উপস্থিত ছিলেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬