সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আখ্যা দিয়ে মুক্তি দাবি জামায়াতের

০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ AM
জামায়াত লোগো

জামায়াত লোগো © সংগৃহীত

সরকারের সমালোচনা করায় ভোলায় এক নারী কর্মীকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এটিকে ‘অগণতান্ত্রিক আচরণ’ আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

বাংলাদেশ জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা পৃথক এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল  তিনি বলেন, ‘ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

গ্রেফতারের কারণ জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী ‘ঊর্ধ্বতন নির্দেশে’ এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন নির্দেশে’ একজন সম্মানিত মহিলাকে গ্রেফতার করার ঘটনা আমাদের আওয়ামী ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়, যা খুবই দুঃখজনক, অমানবিক ও অনভিপ্রেত। বিনা কারণে গভীর রাতে এভাবে একজন সম্মানিত নারীকে গ্রেফতার এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা মানবতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থী।’

অ্যাডভোকেট হেলাল বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে দেশবাসী এমন আচরণ প্রত্যাশা করে না। বিগত ২৪ জুলাইয়ের আন্দোলনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত।’

তিনি বলেন, ‘আমি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং দেশে একটি সুস্থ, মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এদিকে দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা পৃথক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভোলার বিবি সাওদা (৩৭) নামে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী, যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। গত ৫ এপ্রিল ২০২৬ রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।’

তিনি আরও বলেন, ‘তাঁর “অপরাধ” — সরকারের নীতির সমালোচনা করা।’

গ্রেফতারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা এটি কোনো আইনি প্রক্রিয়া নয়। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের গ্রেফতার করা — গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত।’

তিনি বলেন, ‘রাতের গভীরে গৃহ থেকে তুলে নিয়ে যাওয়া কোন সাধারণ ঘটনা হতে পারে না। চরমভাবে নারীর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর ক্ষমতায়নের কথা বলা হয় অথচ নারীর গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। এটা ভয়ের এক শাসনব্যবস্থার ইঙ্গিত। বিপ্লোপত্তর দেশে নারী গ্রেফতার করার মতো ঘটনা আমরা মেনে নেব না।’

শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এঘটনা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। একই সাথে দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি দেয়ার আহবান জানাচ্ছি।’

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence