টাকার মান পতনের রেকর্ড

০৬ জুন ২০২২, ০৪:০৭ PM
টাকা

টাকা © সংগৃহীত

ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমে বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ জুন) প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক, যা তার আগে ছিল ৮৯ টাকা। ফলে চারদিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো আরও ১ টাকা ৬০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে যে দরে ডলার বিক্রি করে সেটাই আন্তঃব্যাংক বিক্রির রেট হিসেবে বিবেচনা করা হয়। সোমবার ডলার দর ছিল ৯১ টাকা ৫০ পয়সা।’

আরও পড়ুন: শজিমেক সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা, ২ বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন

চলতি বছরে জানুয়ারির শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করে কেন্দ্রীয় ব্যাংক। ২৩ মার্চ ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা দর নির্ধারণ করা হয়। ২৭ এপ্রিল বাড়ানো হয় আরও ২৫ পয়সা। তখন ১ ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

এরপর ১৬ মে বাংলাদেশের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় অবমূল্যায়ন করা হয় টাকার। সেদিন টাকার মান ৮০ পয়সা কমিয়ে ডলারের বিপরীতে দর নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৫০ পয়সা। এরপর ২৩ মে টাকার মান আরও ৪০ পয়সা কমিয়ে দর নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা।

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬