‘মালিক পক্ষের অসহযোগিতার কারণে দ্রুত আগুন নেভাতে পারিনি’

০৫ জুন ২০২২, ০১:৫৭ PM
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন © ফাইল ছবি

মালিক পক্ষের অসহযোগিতার কারণে আমরা দ্রুত আগুন নেভাতে পারেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘মালিক পক্ষ জানেন কনটেইনার ডিপোতে কোথায় কোথায় কেমিক্যাল আছে, যদি তারা আমাদের সঠিক তথ্য দিতেন, তাহলে খুব দ্রুত আগুন নেভাতে পারতাম। তারা আমাদের সহযোগিতা করেননি।’    

রবিবার (৫ জুন) সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে তা ঘুরে দেখেন মহাপরিচালক।

এদিকে, আর্মির ইঞ্জিরিয়ারিং কোরের লেফটেন্যান্ট কর্নেল মনিনার নেতৃত্বে একটি টিম গতকাল রাত থেকেই কাজ করছে। ডিপোর আগুনের ভেতরে যাতে প্রবেশ করা যায়, সেজন্য আরও কোরের সদস্যদের আনার চেষ্টা চলছে।   

উল্লেখ্য, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের প্রেস ব্রিফিংয়ের সময় আরও ৪টি বিস্ফোরণ ঘটে। 

বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাতে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিপোর মালিক বা কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি।

মালিকপক্ষের কেউ না থাকায় কনটেইনার ডিপোতে কী ধরনের কেমিক্যাল রয়েছে, তা জানতে পারছে না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস বলছে, এ কারণে তারা উদ্ধার তৎপরতায় বেকায়দায় পড়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬