বিএম কনটেইনার ডিপোর মালিক কারা

০৫ জুন ২০২২, ১২:০৫ PM
কোম্পানির চেয়াম্যান ও এমডি

কোম্পানির চেয়াম্যান ও এমডি © সংগৃহীত

নেদারল্যান্ডস ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন (জয়েন্ট ভেঞ্চার কোম্পানি) প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত সাড়ে ৯টায় লাগা আগুনে দগ্ধ ও আহত হয়েছে দুই শতাধিক মানুষ। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএম কনটেইনার ডিপো লিমিটেড একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) হিসেবে কার্যক্রম শুরু করে ২০১১ সালের মে মাসে। ১১ বছর ধরে প্রতিষ্ঠানটি রপ্তানি ও আমদানি কনটেইনারাইজড কার্গো থেকে পণ্য খালাস ও বোঝাইয়ের (স্টাফিং/আনস্টাফিং) কাজ করছে। চট্টগ্রাম বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে রপ্তানি ও আমদানীকৃত পণ্যের কনটেইনার ও খালি কনটেইনার রাখা হয় ডিপোটিতে।

বিএম কনটেইনার ডিপো প্রতিষ্ঠার শুরু থেকে ডাচ নাগরিক বার্ট প্রঙ্ক কোম্পানিটির চেয়ারম্যান এবং বাংলাদেশি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ডিপোতে কীভাবে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে

তাদের যৌথ মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠান সিটি হোম প্রপার্টির চেয়ারম্যানও বার্ট প্রঙ্ক। আর তাতে ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের বড় ও ছোট ভাই শফিকুর রহমান ও মুজিবুর রহমান এই প্রতিষ্ঠানের পরিচালকের পদে রয়েছেন।

নেদারল্যান্ডসের বিশিষ্ট ব্যবসায়ী বার্ট প্রঙ্ক বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পে যৌথভাবে বিনিয়োগ করেছেন। চিটাগাং ডেনিম মিল লিমিটেড ও বিএম কনটেইনার ডিপো লিমিটেড তাদের অন্যতম। মোস্তাফিজুর রহমান ও তার ভাইদের সঙ্গে প্রঙ্কের পারিবারিকভাবে ব্যাবসায়িক সম্পর্ক রয়েছে।

বিএম কনটেইনার ডিপোতে আগুনে হতাহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে মালিকপক্ষ। হতাহতদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কনটেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।

‘নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয় আমরা বহন করব। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে, তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে। পাশাপাশি সব হতাহতের পরিবারের দায়িত্ব নেয়া হবে।’

ট্যাগ: আগুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬