ইয়াং বাংলার সদস্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৪ মে ২০২২, ০৮:০০ PM

© সংগৃহীত

ইয়াং বাংলার নতুন সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৪ মে) সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। 

প্রধানমন্ত্রী ও তার ছোটবোন শেখ রেহানার সঙ্গে একটি ছবি দিয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক লিখেন, ইয়াং বাংলার নতুন সদস্য!

এরপর সিআরআই এর আরেক ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও ফেসবুকের এক পোস্টে লিখেন, তরুণদের নিয়ে যেকোন উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আমাদের উৎসাহ ও সাহস দেন। ইয়াং বাংলার সকল কার্যক্রমের বড় অনুপ্রেরণার নাম শেখ হাসিনা।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআইয়) তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’। এটির স্লোগান কানেক্টিং দ্য ডটস। দেশের যুব সমাজের অর্জনসমূহকে প্রচারের মাধ্যমে উজ্জীবিত করা এবং সম্ভাবনাময় সব অর্জনের সূচনা ও প্রসারের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠন বা যুব সংগঠনের মধ্যে মেলবন্ধনের সোপন হিসেবে কাজ করাই ইয়াং বাংলার অন্যতম লক্ষ্য।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence