ডা. মুরাদের কপালের আঘাত গুরুতর নয়, জানাল চিকিৎসক

১৪ মে ২০২২, ১২:৪৬ AM
আহত ডা. মুরাদ

আহত ডা. মুরাদ © সংগৃহীত

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে বিতর্কিত সাবেক সাবেক তথ্য ও সম্প্রপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডান দিকে কেটে গেছে। পরবর্তীতে তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। তিনি শারীরিকভাবে শক্ত ছিলেন। তার আঘাত শঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা যায়, ডা. মুরাদ হাসান এমপি দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

আরও পড়ুন: কপাল ফাটল ডা. মুরাদের

গত বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় সিলিং ফ্যান মুরাদ হাসান এমপির কপালের ওপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।

মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন, বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ী হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। বর্তমানে এখন তিনি আশংকামুক্ত রয়েছেন।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬