কপাল ফাটল ডা. মুরাদের

১৩ মে ২০২২, ০২:১০ PM

© ফাইল ছবি

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে বিতর্কিত সাবেক সাবেক তথ্য ও সম্প্রপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী।  

জানা যায়, ডা. মুরাদ হাসান এমপি দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় সিলিং ফ্যান মুরাদ হাসান এমপির কপালের ওপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। 

তিনি আরও বলেন, তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন, বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ী হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। বর্তমানে এখন তিনি আশংকামুক্ত রয়েছেন। 

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence