বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু

০৩ মে ২০২২, ০১:৪০ PM
বজ্রপাত

বজ্রপাত © সংগৃহীত

টাঙ্গাইলে নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া পাড়ে থাকা দুইজন আহত হয়েছেন। তারা ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য সেখানে গোসলে গিয়েছিল। মঙ্গলবার (৩ মে) উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোররা হলেন- উপজেলার হাতিয়া এলাকার মো. আরিফ (১৬), মো. রাকিব (১৫) ও মো. ফয়সাল (১৭)। 


চেয়ারম্যান জানান, ঈদের নামাজ পড়তে যাওয়ায় উদ্দেশ্যে ওই কিশোররা নদীতে গোসল করতে নেমেছিল। তখন বজ্রপাত হয়। এতে তারা গুরুত্বর আঘাত পায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, দুইজন আহত হয়েছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রব…
  • ২২ এপ্রিল ২০২৬
আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬