নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত

২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ PM
বরখাস্ত

বরখাস্ত © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক মো. আবু তালিবকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মো. আবু তালিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ভোটগ্রহণের মাত্র ০১(এক) দিন বাকি থাকতে তিনি ‘‘এই দায়িত্ব পালন করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ এবং উক্ত ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবেন না’’ বলে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে অপরাগতা প্রকাশ করেন। তাঁকে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর, সিরাজগঞ্জ মাত্র ১টি দিনের জন্য একটু কষ্ট করতে অনেক অনুরোধ করলেও তিনি তাদের কারো কথা রাখেন নাই।’

এতে আরও বলা হয়, ‘তিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হতে অব্যহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের উপর ফেলে রেখে চলে যান। তাঁর চাকরি চলে গেলে এবং জেলে যেতে হলেও তিনি উক্ত ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন না বলে সাফ জানিয়ে দেন মর্মে এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। 

তার বিরুদ্ধে অসদাচরণের দায়ে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ধারা ৫(৩) অনুযায়ী ০১ (এক) মাসের জন্য চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২৬ এর ধারা ৫(৩) অনুযায়ী মো. আবু তালিবকে এক মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬