তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

২২ এপ্রিল ২০২৬, ০৭:১১ PM
আলাম নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

আলাম নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু © সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে তীব্র গরমে পাম্পে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলাম (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আলাম মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রচণ্ড রোদ ও তীব্র ভ্যাপসা গরমের মধ্যে নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য কেশরহাট ফিলিং স্টেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আলাম। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে, অসহনীয় গরমে স্ট্রোক করার কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, তীব্র গরমে পাম্পে তেল নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

যেহেতু এটি একটি আকস্মিক দুর্ঘটনা এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না, তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বর্তমান আবহাওয়ায় সাধারণ মানুষকে যতটুকু সম্ভব রোদ এড়িয়ে ও সতর্কতার সাথে চলাফেরা করার অনুরোধ জানাচ্ছি।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬