ভেরিফিকেশনের জন্য বাসায় যেতে পারবে না পুলিশ: ডিএমপি কমিশনার

১৯ এপ্রিল ২০২২, ১২:৩০ PM
ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাসায় যেতে পারবে না পুলিশ। বরং আবেদনকারীর বিরুদ্ধে কোনও মামলা আছে কি না তা যাচাই করতে পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) এর সহায়তা নিতে হবে। এখান থেকে তথ্য যাচাই করে দ্রুততম সময়ে ক্লিয়ারেন্স দিতে হবে।

সোমবার ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, ডিজিটাল যুগে পুলিশ ক্লিয়ারেন্স দিতে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আবেদনকারীর বাসায় যাওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীর যাবতীয় তথ্য অনেকভাবেই পুলিশ পেতে পারে। এজন্য বাসায় যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া আবেদনকারীকে যতদ্রুত সম্ভব পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন- ফের রণক্ষেত্র নিউমার্কেট এলাকা

একই সঙ্গে ডিএমপির ৫০টি থানার মধ্যে কোন কোন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্লিয়ারেন্স দিতে কতদিন সময় নিচ্ছেন সদরদফতর থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ক্লিয়ারেন্স দেওয়ার বিনিময়ে কোনও পুলিশ সদস্য অর্থ দাবি করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: পুলিশ
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬