ফের রণক্ষেত্র নিউমার্কেট এলাকা

১৯ এপ্রিল ২০২২, ১১:৫৫ AM
নিউমার্কেট রণক্ষেত্র

নিউমার্কেট রণক্ষেত্র © টিডিসি ফটো

শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে নিউমার্কেট এলাকা। ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে। তবে ঘটনাস্থলে পুলিশের কার্যকর ভূমিকা দেখা যায়নি। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে পুনরায় সংঘর্ষ শুরু হয়।

গতকাল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ব্যবসায়ীরা। শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্টফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।

আরও পড়ুন- ফের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে নিউমার্কেট এলাকায়

সংঘর্ষ থামাতে বিপুল পুলিশ ঘটনাস্থলে আসেন। একপর্যায় তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কলেজের ভেতরে ঢুকিয়ে দেন। এসময় রাবার বুলেট ও কাঁদনে গ্যাসের সেল ছুড়েন তারা। রাবার বুলেটে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

শিক্ষার্থীদের দাবি, পুলিশ তাদের দিকে গুলিও ছুড়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তারা। পুলিশ বলছে, দুই পক্ষকে শান্ত করতে বাধ্য হয়ে তারা কাঁদনে গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়েছেন। কোনো গুলির ঘটনা ঘটেনি।

ট্যাগ: সংঘর্ষ
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬