ঈদুল ফিতর উপলক্ষে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

০৫ এপ্রিল ২০২২, ১০:০৩ PM
ভিজিএফের চাল

ভিজিএফের চাল © ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা এবং পৌরসভা ওয়ারি এই চাল বিতরণ করা হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেয়া হয়।

জানা গেছে, ভিজিএফের আওতায় দেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ৩২৯টি উপজেলার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি কার্ডের বিপরীতে এই চাল বরাদ্দ দেয়া হয়েছে। ফলে একটি কার্ডের মাধ্যমে একজনের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৮ এপ্রিলের মধ্যে চাল বিতরণ শেষ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। ভিজিএফ কার্ডধারী অসহায়, দুস্থদের মাঝে চাল বিতরণ করতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অতি দরিদ্রদের চাল বিতরণের ক্ষেত্রে প্রাধান্য দিতে বলা হয়েছে।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬