বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

০১ এপ্রিল ২০২২, ১১:৫১ PM
বায়তুল মোকাররম মসজিদ

বায়তুল মোকাররম মসজিদ © ফাইল ছবি

জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শনিবার (০২ এপ্রিল) বাদ-মাগরিব (সন্ধ্যা সাড়ে ৬টা) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ সভার আয়োজন করেছে।

শুক্রবার (০১ এপ্রিল) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশি¬ষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে শনিবার থেকে রোজা

আসন্ন রমজান উপলক্ষ্যে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা বরাবরের মতো এবারও প্রস্তুতি নিয়েছেন। তারাবির নামাজ উপলক্ষ্যে মসজিদগুলো ধোয়া মোছা করে নতুন সাজানো হয়েছে। উৎসবের আমেজ চলে এসেছে মুসলমানদের মাঝে।

এদিকে, শুক্রবারেই সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি এই ঘোষাণা দিয়েছে। রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার রাতে তারাবি নামাজ ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close