শেওড়াপাড়ায় ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

২৭ মার্চ ২০২২, ১০:২৪ AM
নিহত চিকিৎসক বুলবুল

নিহত চিকিৎসক বুলবুল © সংগৃহীত

রাজধানীর শেওড়া পাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডা. বুলবুল হোসেন নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আজ ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে নোয়াখালী যাওয়ার জন্য রওনা হন দন্ত চিকিৎসক বুলবুল।

আরও পড়ুন: কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। নিহতের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মিরপুর থানার ডিউটি অফিসার এসআই রুহুল জানান, এ ধরণের একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। হাসপাতালে উর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।

ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন।

রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
close