লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, আনন্দ মিছিল

২৬ মার্চ ২০২২, ১০:০৯ AM
লোগো

লোগো © ফাইল ফটো

মেয়াদোত্তীর্ণ হওয়ায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় হয়। এক বছর মেয়াদী কমিটি ঘোষণার চার বছর পর এ কমিটি বিলুপ্ত করা হয়।

বিলুপ্তির বিজ্ঞপ্তিটি শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ এপ্রিল শরীফকে সভাপতি ও নিশানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিলো। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে আগামী ৭ কার্যদিবসের মধ্যে নতুন কমিটির জন্য সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। লক্ষ্মীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীদের কাছ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নাজমুল হক সিদ্দিকি নাজ, আইনবিষয়ক সম্পাদক শাহেদ খান ও সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমান জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।

আরও পড়ুন: সকালে ফেসবুকে স্ট্যাটাস, রাতে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ

এদিকে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণার পর রাতে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। এদিকে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের বিষয়টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সিদ্দিকী নাজ নিশ্চিত করেন।

আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬