সকালে ফেসবুকে স্ট্যাটাস, রাতে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ

২৬ মার্চ ২০২২, ০৭:৫৪ AM
আনন্দমোহন কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান রিজন ও তাঁর ফেসবুক স্ট্যাটাস

আনন্দমোহন কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান রিজন ও তাঁর ফেসবুক স্ট্যাটাস © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় সাকলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর রাতে সিদ্দিকুর রহমান রিজন (২৮) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আধাপাখিয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন নিহত রিজন। তিনি আধাপাখিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিজন কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কুব কম কথা বলতেন। সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। একপর্যায়ে রিজনের পড়ার ঘরের জানালা দিয়ে ফ‍্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া।

আরো পড়ুন: থাপ্পড় দিয়ে কেমন আছে জানতে চাওয়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

মুক্তাগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল গণমাধ্যমকে বলেন, ‘নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে রিজন মানসিক ভারসাম্যহীন হয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে সকালে সিদ্দিকুর রহমান রিজন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, হয়তো বা তোমার ব্যর্থতার মাঝে, সাফল‍্যরে বীজ লুকিয়ে আছে। শোককে শক্তিতে রূপান্তরিত করো, একদিন পারবে জয় করতে। আজ যারা নিন্দা করছে, দেখবে তারাই তোমার সাফল্য দেখে হাত তালি দেবে।’

৪ তলা থেকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ০১ আগস্ট ২০২৬
নাহিদ রানাকে নিয়ে বিশেষ প্রত্যাশা তাসকিনের
  • ০১ আগস্ট ২০২৬
ওজন কমাতে প্রত্যেকদিন সকালে পান করুন এই ৫টি পানীয়
  • ০১ আগস্ট ২০২৬
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬