২ হাজার কোটি টাকা পাচার

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই গ্রেপ্তার

০৮ মার্চ ২০২২, ১১:১০ AM
খন্দকার মোহতেশাম হোসেন বাবর

খন্দকার মোহতেশাম হোসেন বাবর © সংগৃহীত

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দক্ষতা-যোগ্যতা দিয়েই সব সেক্টরে বিচরণ নারীদের

এর আগে গতকাল সোমবার (৭মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে ফরিদপুরের কোতোয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

আরও পড়ুন: ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাবি ছাত্র জাহিদ, বাঁচাতে আকুতি পরিবারের

এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে মেয়েদের পাসের হার বেড়েছে আড়াই গুণ

এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close