আইসিইউতেই মারা গেলেন আইসিইউ চিকিৎসক সামিনা

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১ AM
সামিনা আকতার

সামিনা আকতার © সংগৃহীত

নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক ছিলেন সামিনা আকতার (৪৫)। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীকে বাঁচাতে ছুটতেন তিনি। সেই চিকিৎসকের প্রাণ গেল আইসিইউতেই। চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ছিলেন ডাক্তার সামিনা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এর আগে, গত মঙ্গলবার থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন রাত ১০টার দিকে নগরের কাজীর দেউড়ি রেডিসন ব্লু হোটেলের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়।

এতে রিকশার আরোহী সামিনা ছিটকে রাস্তায় পড়ে যান। অজ্ঞান অবস্থায় তাকে পথচারীরা উদ্ধার করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম হয়েছিলেন ডাক্তার কামরু‌ল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সামিনাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ঘটনার দিন রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। পরে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। আজ সকালে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।

হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক প্রণয় কুমার দত্ত বলেন, সামিনার আর জ্ঞান ফেরেনি। দুর্ঘটনায় তিনি মাথা ও বুকে আঘাত পেয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পররাষ্ট্র ক্যাডারে ২৩ জনের মধ্যে ১৪ ইঞ্জিনিয়ার, ৫ ডাক্তার

সামিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন। মৃত্যুর সময় সামিনা স্বামী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সামিনার বাড়ি ফেনী জেলা। তাঁর পরিবার নগরের মেহেদীবাগে থাকে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

আপাতত সংসদে সরকার ও বিরোধী দলের রাজনীতি কিছুদিন উপভোগ করি
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের সার্জেন্টে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতক থাকলেই …
  • ০৪ মার্চ ২০২৬
ব্যাংক হিসাব তলবের খবর, মধ্যে রাতে আসিফের স্ট্যাটাস
  • ০৪ মার্চ ২০২৬
ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত ন…
  • ০৪ মার্চ ২০২৬
ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ০৩ মার্চ ২০২৬
মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ
  • ০৩ মার্চ ২০২৬