প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ

০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২১ AM
উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীরা।

উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীরা। © সংগৃহীত

আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারই স্কুুলের বর্তমান ও সাবেক ছাত্রীরা যৌন নিপীড়নের মত গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম আবদুর রহিম। তিনি ক্লাসে ছাত্রীদের অশ্লীল ইঙ্গিতসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক মাস ধরে বিভিন্ন কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ওই স্কুলের প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ। ইতোমধ্যে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছেন।

আরও পড়ুন: দেড়শো বছরের সাজার মুখোমুখি সুচি

এদিকে, দুই- একদিনের মধ্যেই অভিযোগের তদন্ত শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ।

ইউএনও অনজন দাশ জানান, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শিগগিরই বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী কয়েকজন ছাত্রী ও তাদের অভিবাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম কয়েক মাস ধরে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের মোবাইল ফোনে ও ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল কথাবার্তা পাঠাতেন। যার স্ক্রিনশট ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে তারা শিক্ষকের বিচারের দাবি করলেও কোনো ফল আসছে না। এজন্য মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন ‘সেশনজটের হতাশায়’ আত্মঘাতী ছাত্রী

অন্যদিকে, প্রধান শিক্ষক আবদুর রহিমের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করেও কোন সাড়া পাওয়া যায়নি।

তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হচ্ছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক জানিয়েছেন, এখন এটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ বিকালের মধ্যে
  • ২৫ মার্চ ২০২৬
প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে বেলারুশ প্রেসিডেন্ট
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence