কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ PM
সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা

সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা © সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই কলেজছাত্রের নাম নাইম হোসেন। তিনি একই গ্রামের ওসমান আলীর ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে স্থানীয় ‘সওদাগর গ্রুপ’-এর সাথে ‘মন্ডল ও সিকদার গ্রুপ’-এর বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার তাদের মধ্যে ঝগড়া ও হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানেরও চেষ্টা করা হয়েছিল। এমনকি গত ঈদেও এই দুই গ্রুপ আলাদাভাবে ঈদের নামাজ আদায় করে।

তিনি আরও জানান, এই বিরোধের জেরে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। এরপর  আজ সকালেও একাধিকবার সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয়জন আহত হন। পরে নাইমসহ দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। নিহত নাইম সওদাগর গ্রুপের সমর্থক ছিলেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬