রাজশাহীতে কাল থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ

২৮ জানুয়ারি ২০২২, ১০:৩৮ PM
দোকানপাট

দোকানপাট © সংগৃহীত ছবি

দেশে করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই রাজশাহীতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে রাত ৮টার পর থেকে সব দোকানপাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে জেলা প্রশাসন।

আরও পড়ুন: করোনার নতুন আতঙ্ক নিওকোভ, মৃত্যু হতে পারে তিনজনে একজনে

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল (বৃহস্পতিবার) জেলা পর্যায়ের করোনা সংক্রান্ত কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এনিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান জেলা প্রশাসন।

আরও পড়ুন: আরও কয়েকদিন থাকবে শৈত্যপ্রবাহ, কমবে রাতের তাপমাত্রা

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) জনসমাগম সীমিত করতে সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেছে নগর পুলিশের বিভিন্ন ইউনিট।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, কাল (শনিবার) থেকে দোকানপাট খোলা রাখার জন্য সময় সীমিত করা হবে। এ বিষয়ে আগামীকালই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence