ভিশন-৪১ বাস্তবায়নে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: মন্ত্রী

১৫ জানুয়ারি ২০২২, ০৪:৫৫ PM
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম © ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামী দিনের উন্নত বাংলাদেশ।

শনিবার (১৫ জানুয়ারি) কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: শিক্ষার গুণগত মান নিশ্চিতে নেতৃত্ব দেবে ঢাবি: শিক্ষামন্ত্রী

তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলে হবে না। প্রত্যেক প্রত্যোককে আলোকিত মানুষ হতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদেরকে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। লাকসাম নবাব ফয়জুন্নেছা ওবদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশুনার মাধ্যমে সুশিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে।

এ সময় মন্ত্রী মাদকের বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে কাউন্সিলিং করতে শিক্ষক, অভিভাবকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদেরও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: যুব সমাজ জেগেছে, তারাই দেশকে নেতৃত্ব দেবে

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশন বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুলআলম, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলী বক্তব্য রাখেন।

এসএসসি পরীক্ষাকেন্দ্রে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ নিয়ে ডিএমপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বড়াইবাড়ি দিবসে শহীদদের মাগফেরাত কামনা এনসিপির
  • ১৮ এপ্রিল ২০২৬
এবার পূর্বাচল স্টেডিয়ামের নকশা পরিবর্তনের ইঙ্গিত তামিমের
  • ১৮ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন অভিজ…
  • ১৮ এপ্রিল ২০২৬
টুঙ্গিপাড়ায় বিধবা নারীকে হাতুড়িপেটায় হত্যা, প্রধান আসামি গ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতালে সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে গেলেন…
  • ১৮ এপ্রিল ২০২৬