শিক্ষার গুণগত মান নিশ্চিতে নেতৃত্ব দেবে ঢাবি: শিক্ষামন্ত্রী

২১ জানুয়ারি ২০২১, ১০:৪২ PM

© সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উচ্চশিক্ষার বিস্তার নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন এর গুণগত মান নিশ্চিত করা। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় এতে নেতৃত্ব দেবে৷

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ‘Celebrating the 100 Years of the University of Dhaka: Reflections from the Alumni— International and National’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শিক্ষামন্ত্রী বলেন, জাতির জীবনে এমন একটা সময় আসে যখন নতুন অনুপ্রেরণায় পথ চলতে হয়। মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের এই মিলনস্থলে দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করার সুযোগ পাবো। আর সেই কাজে দক্ষ মানবসম্পদ তৈরিতে নেতৃত্ব দেবে আমাদের উচ্চশিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এটা সত্য যে শিক্ষা ও গবেষণার দিক থেকে বৈশ্বিক মানের বিবেচনায় আমরা এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌছাতে পারিনি। এটিকে উত্তরণে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই দায়িত্ব নিতে হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক প্রভাব সারাদেশের শিক্ষা ব্যবস্থার ওপর প্রতিফলিত হয়ে থাকে। তাই আমাদের সমস্যা ও সীমাবদ্ধতার জায়গাগুলো চিহ্নিত করে সময়োপযোগী কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করে বৈশ্বিক সূচকে আশাব্যঞ্জক অগ্রগতি সাধন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সাইটেশন পাঠ করেন। প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ স্বাগত বক্তব্য দেন। এসময় ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদির সঙ্গে মিল রেখে ফেনীতে তিন পৃথক স্থানে ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেছে ৫ বাংলাদেশির: পররাষ্ট্র প্র…
  • ২০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে অন্তত ১৬ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • ২০ মার্চ ২০২৬
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
  • ২০ মার্চ ২০২৬
যে কারণে শিক্ষামন্ত্রীকে ‘ব্যর্থ’ বলছেন ঢাবি অধ্যাপক
  • ২০ মার্চ ২০২৬
ফিতরা কী, কীভাবে হিসাব করবো, কাকে দেবো?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence