শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

২০ অক্টোবর ২০২৬, ১২:২২ PM
দুই মেয়ে পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ

দুই মেয়ে পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ © টিডিসি ফটো

শেষরাতে ১ হাজার টাকার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের রেলস্টেশন এলাকায় দুই মেয়ে পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৪-৫ জন বহিরাগতের বিরুদ্ধে। গতকাল রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা। 

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম মাকসুদ আলী। তার পকেটে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তার বাবার নাম আব্দুল জলিল ও মায়ের নাম দিলারা বেগম। বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার তেলিয়া গ্রামে।

চবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মিনহাজ আলম সৌরভ বলেন, রাতে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে আশ্রয় নিয়েছিল দুই পথশিশু। তাদের একজনের বয়স আনুমানিক ১৩-১৪ বছর এবং আরেকজনের ১০ বছরের কম। রাত সাড়ে ৩টার দিকে ৪-৫ জন ব্যক্তি তাদের কাছে গিয়ে এক হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সঙ্গে যেতে বলে। শিশুদুটি রাজি না হলে তাদের মুখ চেপে ধরে এবং হাত-পা ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, একপর্যায়ে শিশুদুটি চিৎকার শুরু করলে পাশ দিয়ে যাওয়া স্থানীয় এক ব্যক্তি সহায়তা করতে এগিয়ে আসেন। তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ওই ব্যক্তি শিশু দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাবারের ব্যবস্থা করেন। পরে সকালে শিশুদুটিকে নিয়ে আবার স্টেশনে ফিরে গেলে অভিযুক্তদের একজনকে সেখানে দেখতে পান ওই ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যেকোনো স্থানে শিক্ষার্থী কিংবা বহিরাগত সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের। ঘটনাটি গভীর রাতে ঘটেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছুটি চলমান থাকায় নিরাপত্তাকর্মীদের কিছুটা সংকট থাকতে পারে। তবে সেটি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কারণ হতে পারে না।

চবি প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, বিশেষ করে রাতে ট্রেন চলাচল বন্ধ থাকার সময় স্টেশন এলাকায় কিছু ভাসমান মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যবেক্ষণ করছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে স্টেশন এলাকায় নজরদারি ও টহল জোরদার করতে টহলদলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি বর্তমানে পুলিশের অধীনে রয়েছে। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চট্টগ্রামের হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। ধর্ষণচেষ্টার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাকে আদালতে পাঠানো হয়েছে।তাকে ছেড়ে দেওয়া হয়নি।

‘দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে তো দাগই ভালো’—ইশরাক প্রস…
  • ২০ অক্টোবর ২০২৬
সাড়ে ৪ লাখ ইয়াবাসহ চার পাচারকারী আটক
  • ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিকের গ্রেড বৈষম্য: আমরণ অনশনসহ ৬ কর্মসূচি সহকারী শিক্…
  • ২০ অক্টোবর ২০২৬
প্রতারণার দায়ে নবীন ফ্যাশনকে জরিমানা
  • ২০ অক্টোবর ২০২৬
সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬