৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM
অভিযুক্ত মোজাম্মেল হক মজাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ

অভিযুক্ত মোজাম্মেল হক মজাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ © টিডিসি ছবি

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানদারকে (ব্যবসায়ী) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে থানায় আসে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। সকাল আনুমানিক ১১ টার দিকে স্কুল থেকে পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় ব্যবসায়ী মোজাম্মেল হক মজা। এ সময় শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটক করে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করে পুলিশ থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়েরের প্রস্ততি চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: নওগাঁ
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬