যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন

২০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জাতীয়পরিচয়পত্র বা এনআইডির জন্য অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করে দীর্ঘদিন বায়োমেট্রিক না দেওয়া আবেদনকারীদের ঝুলন্ত আবেদন এবার স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। 

নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্তের আলোকেই ইতোমধ্যে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তারা। যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য না দিলে সেই আবেদন আর বহাল থাকবে না।

নতুন এনআইডির ক্ষেত্রে গৃহীত এই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজারকে লিখিত নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে কোনো নাগরিক নতুন ভোটার হওয়া বা কার্ড সংশোধনের আবেদন জানানোর পর যদি তিনি মাঠপর্যায়ের কার্যালয়ে গিয়ে বা নির্ধারিত বুথে সময়মতো বায়োমেট্রিক না দেন, তবে একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পরপরই আবেদনটি সার্ভার বা সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে একদিকে যেমন নির্বাচন কমিশনের সার্ভারে অপ্রয়োজনীয় আবেদনের চাপ কমবে, অন্যদিকে দীর্ঘদিন তথ্য না দিয়ে আবেদন ফেলে রাখার সুযোগও বন্ধ হবে।

এদিকে সার্ভার ও ডেটাবেজ ব্যবস্থাপনার পাশাপাশি মাঠপর্যায়ের অফিসগুলোতে জমে থাকা পুরোনো ও অপ্রয়োজনীয় নথিপত্র নিষ্পত্তির বিষয়েও কঠোর পদক্ষেপ নিয়েছে ইসি। যেখানে ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে সংরক্ষিত স্ক্যানকৃত ও আপলোড করা ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং কার্যালয়গুলোর গোডাউনে রাখা অন্যান্য অপ্রয়োজনীয় দ্রব্যাদি দ্রুত সরিয়ে ফেলা ও নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে। কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যেই মাঠপর্যায়ের সমস্ত অফিসকে এসব নথিপত্র সরিয়ে ফেলার প্রক্রিয়া শেষ করতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত নিবন্ধিত ও সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরম আগের মতোই অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে সংরক্ষণ করে রাখতে হবে। সে ক্ষেত্রে শুধু ২০১২ সালের পর থেকে স্ক্যান করে সার্ভারে সংরক্ষিত ফরমগুলোর কাগজই অপসারণ করা হবে।

সংরক্ষিত কাগজপত্র নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবেশগত সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা বজায় রাখার ওপরও জোর দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবের তরফ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন বাতিলের জন্য নির্ধারিত ফরম ও নথিপত্র কোনোভাবেই খোলা বাজারে না বিক্রি করে তা সরাসরি কাগজের মণ্ড তৈরির কাজে ব্যবহার করা নিশ্চিত করার উপর জোর দিয়েছে কমিশন। 

টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950