এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদল নেতা গ্রেপ্তার

০১ আগস্ট ২০২৬, ১১:৩৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ১২:১১ AM
ত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বি

ত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বি © সংগৃহীত

যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১আগস্ট) রাত ৯টার টার দিকে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে আটক করে পুলিশ। 

ছাত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বি (২২) চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। 

মামলার এজহার সূত্রে জানা গেছে, এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশী মামাতো ভাই চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হয়। শনিবার সরকারি ছুটি, উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসে। পরে রাব্বি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের রিবিলিপাড়ার বাসিন্দা জনৈকা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে একটু সুস্থ বোধ করলে মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় এবং পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

এর প্রেক্ষিতে মেয়েটির মা ও মেয়েসহ সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা আরাফাত হোসেন রাব্বিকে আটক করে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিম মেয়টির পরিবার লিখিত এজহার দিয়েছেন। আরাফত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল রোববার যশোর আদালতে পাঠানো হবে। এছাড়া মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9