এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের পর বহিষ্কার সেই ছাত্রদল নেতা

০২ আগস্ট ২০২৬, ০৮:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৮:৪০ PM
অভিযুক্ত চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি

অভিযুক্ত চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি © সংগৃহীত

যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরাফাত হোসেন রাব্বিকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান অনুমোদন করেছেন।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কথা বলে আরাফাত হোসেন রাব্বি এক এইচএসসি পরীক্ষার্থীকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে কৌশলে তাকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে শনিবার রাতে পুলিশ আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের একদিন পর রোববার তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9