২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড

২০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ PM
জাওয়াদ আবরার

জাওয়াদ আবরার © সংগৃহীত

সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্কের দেখা পাননি জাওয়াদ আবরার। তবে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেই বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন এই ওপেনার। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি।

এর আগে এই রেকর্ডটি ছিল জিয়াউর রহমানের দখলে। ২০১৪-১৫ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ২৪ বলে ফিফটি করেছিলেন তিনি। ১১ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন জাওয়াদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে বরিশালের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঝড় তোলেন এই তরুণ। ৯৪ বলে ৯১ রান করে থামে তার ইনিংস। ৯ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেও সেঞ্চুরি পূর্ণ করা হয়নি অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটারের।

শুধু দ্রুত ফিফটি নয়, পুরো ইনিংসজুড়েই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জাওয়াদ। তার কার্যকর ইনিংসে দ্বিতীয় ইনিংসে এগিয়ে যাওয়ার ভিত পায় বরিশাল। তৃতীয় দিন শেষে দলটির সংগ্রহ ৫ উইকেটে ২৪৯ রান। এতে রাজশাহী বিভাগের বিপক্ষে বরিশালের লিড দাঁড়িয়েছে ২১ রানে।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬