বড়াইবাড়ি দিবসে শহীদদের মাগফেরাত কামনা এনসিপির

১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো © টিডিসি

বড়াইবাড়ি দিবসে শহীদ বিডিআর জওয়ানদের মাগফেরাত কামনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (১৮ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে সীমান্ত পিলার অতিক্রম করে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বড়াইবাড়ী গ্রামে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। বিডিআর ক্যাম্প ও বড়াইবাড়ী গ্রাম দখলের এই অপচেষ্টা রুখে দেয় তৎকালীন বাংলাদেশ রাইফেলস ও সচেতন গ্রামবাসী। বিএসএফ বাংলাদেশের স্থাপনার দিকে উপর্যুপরি গুলি ছুঁড়ে, যার সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে বড়াইবাড়ী ক্যাম্প।

এতে আরও বলা হয়, বাংলাদেশ রাইফেলসের জওয়ানদের অদম্য সাহসী ভূমিকায় সেদিন অনুপ্রবেশকারী ও দখলদাররা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। দেশের তরে শহীদ হন নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান ও সিপাহী আব্দুল কাদের। জাতীয় নাগরিক পার্টি -এনসিপি শহীদ বিডিআর জওয়ানদের আত্মার মাগফেরাত কামনা করছে। সালাম শহীদ নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান। সালাম সিপাহী মাহফুজার রহমান। সালাম সিপাহী আব্দুল কাদের।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬