মুজিব বর্ষের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ল

০৬ জানুয়ারি ২০২২, ০৫:৩২ PM
মুজিব বর্ষের লোগো

মুজিব বর্ষের লোগো © ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের জন্য ঘোষিত মুজিব বর্ষের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। বুধবার (৫ জানুয়ারি) জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কিমিটির প্রধান মিডিয়া কর্মকর্তা নাসরিন আক্তার লিপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি জানানো হয়েছে। 

আরও পড়ুন: সশরীরে ক্লাস-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের ১৭ই মার্চ ২০২০ থেকে ২৬শে মার্চ ২০২১ সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে। মুক্তিবদ্ধ উদযাপনের লক্ষ্যে গৃহিত কর্মসূচি কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় মুজিববর্ষের সময়কাল ১৬ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে

এতে আরও বলা হয়, জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রকাশনা মুদ্রণের কাজ সম্পন্ন, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বস্তুবায়ন কমিটির মেয়াদ ৩১শে মার্চ ২০২২ পর্যন্ত বর্ধিত ঘোষণা করেছে।

আরও পড়ুন: দেশে করোনায় নতুন শনাক্ত হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৭

প্রসঙ্গত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’পালনের উদ্যোগ নেয় সরকার।

কিন্তু চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা মহামারী দেখা দিলে ভাইরাসটির সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন দেশে সাধারণ ছুটি পালিত হয়। যে কারণে এই সময়ের মধ্যে মুজিববর্ষের জন্য গৃহীত নানা কর্মসূচি পালন করা যায়নি।

 

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence