কাল চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

২৫ ডিসেম্বর ২০২১, ০৬:০৪ PM
ঢাকা নগর পরিবহন

ঢাকা নগর পরিবহন © ফাইল ছবি

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে কাল থেকে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহন। শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:পুলিশ ট্রেনিংয়ে ডাক পেলেন ভূমিহীন মিম

আবু নাছের বলেন, রবিবার ঢাকা নগর পরিবহনের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে। প্রথমে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার এবং ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসসহ মোট ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এই উদ্যোগে মোট ১০০টি বাস যুক্ত হবে। এই রুটে রুট পারমিট ছাড়া কোনো বাস চলতে দেওয়া হবে না।

জানা গেছে, ২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। বাসগুলোর রঙ হবে সবুজ। প্রায় ২১ কিলোমিটারের এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।

আরও পড়ুন: অ্যামাজনে চাকরি পেলেন জাবি শিক্ষার্থী মিলন

রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বাস রুট র‌্যাশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: পরিচয়হীন ২৯ জনকে গণকবরে দাফন

২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে ঢাকার গণপরিবহন চালানোর উদ্যোগ নিয়েছিলেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট র‌্যাশনালাইজেশন কার্যক্রম থেমে যায়। যা পুনরায় ঢাকার দুই মেয়রের নেতৃত্বে প্রাণ ফিরে পায়। 

ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব : বুটেক্স উপাচার্য
  • ২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
এবারের রমজানে পাওয়া গেল ৫ জুমা, সবশেষ কবে পেয়েছিলেন রোজাদার…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভোলার দর্শনীয় স্থানগুলোতে কাট…
  • ২০ মার্চ ২০২৬
বাউফলে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ
  • ২০ মার্চ ২০২৬
৫৪ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence