পুলিশ ট্রেনিংয়ে ডাক পেলেন ভূমিহীন মিম

২৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৪ PM
মিম আক্তার

মিম আক্তার © সংগৃহীত

অবশেষে পুলিশ কনস্টেবল পদে ট্রেনিংয়ের জন্য ডাক পেয়েছেন জমি না থাকা মিম আক্তার। তিনি লিখিত পরীক্ষায় সাধারণ নারী কোটায় মেধাতালিকায় প্রথম হয়েছিলেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর খুলনা টেক্সটাইল মিল পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মিকাইল প্রশিক্ষণে অংশগ্রহণের নোটিশপত্রটি মিমের হাতে তুলে দেন।

নোটিশে মিমকে বলা হয়, আগামী ২৯ ডিসেম্বর সকাল ৮টায় খুলনার পুরাতন পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস এবং পরের দিন (৩০ ডিসেম্বর) রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে।েএদিকে ট্রেনিংয়ে ডাক পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে মিম। তিনি বলেন, চাকরিটা ফিরে পেয়ে খুবেই আনন্দ লাগছে। দায়িত্ব পালনকালে চেষ্টা করবো অসহায় মানুষের পাশে দাঁড়াতে। 

আরও পড়ুন- প্রথম হয়েও পুলিশে চাকরি হলো না মীমের

এর আগে, শনিবার (১১ ডিসেম্বর) জেলায় জমি না থাকায় মিমের পুলিশে চাকরি হচ্ছে না বলে পুলিশ সুপারের কার্যালয় থেকে জানিয়ে দেয়া হয়। পরে  এ নিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। 

মীম আক্তার খুলনার সোনাডাঙ্গা থানার ৩ নম্বর আবাসিক এলাকার ১ নম্বর রোডের ডা. বাবর আলীর বাড়ির ভাড়াটিয়া। মিমের বাবা মো. রবিউল ইসলাম খুলনার বয়রা ক্রস রোডে ভাড়ায় ছোট্ট একটি দোকান নিয়ে লেপ-তোশকের ব্যবসা করেন। দোকানটির নাম বেডিং হাউস।

আরও পড়ুন- জমি না থাকায় চাকরি হলো না আসপিয়ার

তখন মীম বলেছিলেন, কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় আবেদনের পর ২৫ অক্টোবর খুলনা শিরোমনি পুলিশ লাইন্সে শারীরিক যোগ্যতা যাচাই হয়। ২৫, ২৬ ও ২৭ অক্টোবর তিন দিন ধরে চলা শারীরিক যোগ্যতা যাচাইয়ে আমি উত্তীর্ণ হই। এরপর ২৮ তারিখে লিখিত পরীক্ষা হয় খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। এতে উত্তীর্ণ হই। এরপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষাতেও উত্তীর্ণ হই। ফলাফলে জানতে পারি আমি মেধা তালিকায় প্রথম হয়েছি।

আমার ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার
  • ১৪ জুলাই ২০২৬
অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান বরখাস্ত, একজন ছিলেন জেলার শ্…
  • ১৪ জুলাই ২০২৬
দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক পাকা হবে বলে এমপিকে দিয়ে উদ্বোধন, পরে পুরোনো ইট তুলে নি…
  • ১৪ জুলাই ২০২৬
আনচেলত্তিকে ব্রাজিলের প্রেসিডেন্টের খোঁচা—‘কী লজ্জা! বিমানে…
  • ১৪ জুলাই ২০২৬
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence